১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১:৫০

শিরোনাম
রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা:সংসদে অর্থমন্ত্রী সরকার বন্যাদুর্গতদের পাশে আছে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী খুলনার দুর্ধর্ষ ডাকাত “খবির বাহিনীর” প্রধান খবির মোল্লাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬, বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু পঞ্চগড়ে আওয়ামী লীগের পোস্টার সাঁটানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ১ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন আদালতে ৪৬ লক্ষাধিক মামলা বিচারাধীন: আইনমন্ত্রী লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ইনফান্তিনো কান্নায় শেষ রোনালদোর বিশ্বকাপ, শেষ আটে স্পেন

জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ প্রদানে অনিয়ম ও প্রবীণ সাংবাদিকদের অবমূল্যায়নের প্রতিবাদ

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬

  • শেয়ার করুন

হিমু ; অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে জানাতে হচ্ছে যে, সাংবাদিকদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘জাতীয় প্রেস ক্লাব’ আজ তার গৌরব হারাতে বসেছে। যেখানে ৩০ থেকে ৪০ বছরের অভিজ্ঞ ও প্রবীণ পেশাদার সাংবাদিকরা বছরের পর বছর ধরে সদস্যপদ পাচ্ছেন না, সেখানে অত্যন্ত কম বয়সী ও অপেশাদারদের সদস্যপদ দেওয়া হচ্ছে।

প্রেস ক্লাব মূলত পেশাদার সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য বিনিময়, বিশ্রাম, লাইব্রেরিতে অধ্যয়ন এবং জ্ঞানচর্চার একটি পবিত্র স্থান। কিন্তু দুঃখজনকভাবে, যোগ্যদের বাদ দিয়ে আজ খেয়ালখুশিমতো সদস্যপদ বিতরণ করা হচ্ছে। এর ফলে মূল ধারার পেশাদার সাংবাদিকরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন।

প্রবীণ সাংবাদিকদের জন্য এটি অত্যন্ত মর্যাদাহানিকর যে, আমাদের সমবয়সী বা অনুজরা অনায়াসে ভেতরে প্রবেশ করছে, অথচ প্রবীণরা রিসিপশনে বসলে ক্লাব স্টাফদের কাছ থেকে শুনতে হয়—”সদস্য ছাড়া বসা নিষেধ।” আমরা জানতে চাই, কোন প্রক্রিয়ায় এবং কোন কোটায় ইদ্রিস আলমের মতো ব্যক্তিরা জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ পাচ্ছেন?

এই প্রকাশ্য অন্যায়ের বিরুদ্ধে আমরা আল্লাহর দরবারে বিচার প্রার্থনা করছি এবং ক্লাবের বর্তমান কর্তৃপক্ষের কাছে এই বৈষম্যমূলক সিদ্ধান্তের জবাবদিহিতা দাবি করছি।

 

  • শেয়ার করুন