প্রকাশিত: জুন ২৬, ২০২৬
প্রকাশিত:
মোঃ হুমায়ুন কবির ঃ
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দারকে নাগরিক সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দ । আজ শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলয়াতনের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা’র সভাপতি মো. রাশিদুল ইসলাম, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ, ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু ও চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার, সহ- সম্পাদক অলোক সাহা, নির্বাহী সদস্য আজমির হোসেন তালুকদার, মল্লিক নাসির উদ্দিন কবীর, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান খান, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজ, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম প্রমুখ।
সংবর্ধনা সভায় রাজনীতিবিদ,জেলার কর্মরত সাংবাদিক, শিক্ষক,আইনজীবী,ব্যবসায়ী,ক্রীড়াবিদ সহ পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন