২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:০৬

শিরোনাম
ভারতীয় দুই নাগরিক গ্রেফতার বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে বাধার তীব্র প্রতিবাদ এনসিপির রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল বাগেরহাটের সাবেক এমপি মিলনকে গ্রেপ্তার দেখানো হলো বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনার মামলায় ১৫ আসামি রিমান্ডে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন ‘সিন্ডেকেটের’ আশঙ্কা জামায়াত ও এনসিপির

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬

  • শেয়ার করুন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ঃ  সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে একই পরিবারের বাবা মা ও ছেলে এই তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন অনন্তপুর গ্রামের মৃত আলি মাহমুদের ছেলে নুরুল আমীন(৬০),তার সহধর্মিনী ফাতেমা বেগম(৫০) ও ছেলে ফরহাদ শাহ (৩৮)।

 

সোমবার বিকেলে অনন্তপুর গ্রামে তাদের একটি টং দোকানে কাজ করার সময় বাবা,মা ও ছেলে ঘরের ভেতরে থাকা বিদ্যুৎতের তারে হাত লেগে একে একে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে দেখেন টং দোকানেই তিনজন মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে তাদের স্থানীয় বিশ^ম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

 

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশ তিনটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

 

  • শেয়ার করুন