২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:৫৪

শিরোনাম
প্রধানমন্ত্রীর পছন্দেই চূড়ান্ত হবে ব্র্যান্ড ও মডেল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত

‘শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা’: সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসিন রানার প্রেস ক্লাবের সদস্যপদ নিয়ে বিতর্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ থাকা সাংবাদিক ও সাবেক ছাত্রলীগ নেতা এটিএন বাংলার রিপোর্টার ইয়াসিন রানাকে জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ নং -১৪৯  দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

জাতীয় পর্যায়ের একাধিক সাংবাদিকের দাবি, জুলাই আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের জাতীয় প্রেস ক্লাবের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে সদস্যপদ প্রদান জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তারা বিষয়টিকে শহীদদের রক্তের সঙ্গে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাংবাদিক বলেন, এটিএন বাংলা ও একাত্তর“  এরমত যারা অতীতে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে, তাদের প্রেস ক্লাবে সদস্যপদ দেওয়া হলে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ধরনের সিদ্ধান্ত সাংবাদিক সমাজে নেতিবাচক বার্তা দেবে।”

 

তাদের মতে, জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ প্রদানের ক্ষেত্রে প্রার্থীর পেশাগত সততা, সাংবাদিকতার অবদান এবং অতীত কর্মকাণ্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

তবে ইয়াসিন রানার (সদস্য পদ সিরিয়াল  নং ১৪৯,  বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। একই সঙ্গে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।

সাংবাদিক মহলের একটি অংশ বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেছে, জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন, যাতে প্রতিষ্ঠানটির মর্যাদা অক্ষুণ্ন থাকে।

  • শেয়ার করুন