৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১০:৪০

আফতাবনগরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অভিযান,গ্রেফতার -২

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি ঃঅনলাইন ট্রেডিং অ্যাপে বিনিয়োগ করলে অল্প সময়ে মোটা অঙ্কের লাভ হবে—এমন প্রলো’ভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতা’রণা চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, গত ৬ জুলাই রাতে পৃথক অভিযানে ঢাকার আফতাবনগর ও নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাড্ডার আফতাবনগর এলাকার বাসিন্দা মো. নাজমুল হোসেন (৪১) এর কাছ থেকে ট্রেডিং এর আলামত জব্দ করা হয়েছে।

  • শেয়ার করুন