১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:১০

শিরোনাম
খুলনার দুর্ধর্ষ ডাকাত “খবির বাহিনীর” প্রধান খবির মোল্লাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬, বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু পঞ্চগড়ে আওয়ামী লীগের পোস্টার সাঁটানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ১ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন আদালতে ৪৬ লক্ষাধিক মামলা বিচারাধীন: আইনমন্ত্রী লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ইনফান্তিনো কান্নায় শেষ রোনালদোর বিশ্বকাপ, শেষ আটে স্পেন বীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ২০১৮ সালের নির্বাচনে নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে জেলার প্রধান দায়িত্বে যে জেলা প্রশাসকগন ছিলেন তাদের বিচারের দাবী সুশিল সমাজের।

খুলনার দুর্ধর্ষ ডাকাত “খবির বাহিনীর” প্রধান খবির মোল্লাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬,

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬

  • শেয়ার করুন

নড়াইল  প্রতিনিধি খুলনার দুর্ধর্ষ ডাকাত “খবির বাহিনীর” প্রধান খবির মোল্লাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল।

র‌্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায়  ৮ই জুলাই ২০২৬ ইং তারিখ, বিকেলে র‌্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস টিম  আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন গাজীরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।  এ সময় খুলনার দুর্ধর্ষ ডাকাত “খবির বাহিনীর” প্রধান খবির মোল্লাকে (৪৭) গ্রেফতার করে। খবির মোল্লা খুলনা জেলার দিঘলিয়া থানাধীন জঙ্গুশিয়া গ্রামের কাউসার মোল্লার ছেলে। অভিযানকালে ধৃত আসামির হেফাযত হতে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক লিপিবদ্ধ করা হয়।

উল্লেখ্য যে, ধৃত আসামি খবির মোল্লা (৪৭) একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার পিসি-পিআর পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে খুলনা ও নড়াইল জেলার একাধিক থানায় হত্যা, অস্ত্র,  ও ডাকাতি মামলাসহ মোট ১৩ (তেরো) টি মামলার তথ্য রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে খুলনা জেলার দিঘলিয়া থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিকে দিঘলিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

  • শেয়ার করুন