১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১২:৩২

শিরোনাম
রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা:সংসদে অর্থমন্ত্রী সরকার বন্যাদুর্গতদের পাশে আছে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী খুলনার দুর্ধর্ষ ডাকাত “খবির বাহিনীর” প্রধান খবির মোল্লাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬, বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু পঞ্চগড়ে আওয়ামী লীগের পোস্টার সাঁটানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ১ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন আদালতে ৪৬ লক্ষাধিক মামলা বিচারাধীন: আইনমন্ত্রী লাল কার্ড বিতর্কে মুখ খুললেন ইনফান্তিনো কান্নায় শেষ রোনালদোর বিশ্বকাপ, শেষ আটে স্পেন

সরকার বন্যাদুর্গতদের পাশে আছে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬

  • শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধিঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। বর্তমানে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, ফসলি জমি ও অবকাঠামোর পুনর্বাসনে প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে ।

 

প্রতিমন্ত্রী  শনিবার (১১ জুলাই) বিকেলে খাগড়াছড়ির বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে বিভিন্ন পথসভায় এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি সরকার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী নিজেও বন্যাদুর্গত মানুষের খোঁজখবর রাখছেন এবং তার নির্দেশনাতেই তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছেন। দুর্গত মানুষের কষ্ট লাঘবে দ্রুত ত্রাণ সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

 

প্রতিমন্ত্রী বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সম্মিলিত ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে।

 

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান,   বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন