১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:৪৬

শিরোনাম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী জাহিদ হোসেন, সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তারাবোতে দোয়া মাহফিল সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহে শিশুর মরদেহ উদ্ধার: দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ তরুণ গ্রেপ্তার বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার গত জানুয়ারি-মে দেশে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে, দাবি বিসিআরএসের বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান

চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের ১ জন গ্রেপ্তার

প্রকাশিত: জুন ১৭, ২০২৬

  • শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে  এক যুবককে ভোলা থেকে  ডেকে এনে আটকে রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের জন্য মারধরের ঘটনায় এক অপহরণকারী কে গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয়রা তাকে  গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।চক্রের অন্যরা পালিয়ে যায়।

 

বুধবার (১৭ জুন) দুপুরে  মদনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ আটককৃত শাহাদত ও অপহৃত যুবক শাকিল (২৩)কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

 

পুলিশ জানায়, ভোলা জেলার দুলারহাট এলাকার জসিম উদ্দিনের ছেলে শাকিল মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ডকইয়ার্ডে ওয়েলডিং কাজের চাকুরীর জন্য আবেদন করে। এদিকে বন্দরের মদনগঞ্জ এলাকার আপরহনকারী চক্রের সদস্য জামাল মিয়ার ছেলে শাহাদত হোসেন কৌশলে  শাকিলের মোবাইল নাম্বার সংগ্রহ করে তাকে ফোন দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে বন্দরে ডেকে এনে অপহরণ করে। পরে তাকে মদনগঞ্জ মডেল স্কুলের পাশে একটি ক্লাবে নিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের জন্য মারধর করে।একপর্যায়ে অপহৃত  শাকিলের ডাক চিৎকারে স্থানীয়রা এসে ঘটনা জানতে পারে এবং অপহরনকারী শাহাদতকে আটক করে গণপিটুনি দেয়। এসময় তার অন্যান্য সহযোগিরা পালিয়ে যায়। পরে তাকে পুলিশে  সোপর্দ করা হয়।

 

এ বিষয়ে জানতে চাইলে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুরুল ইসলাম বলেন, শাকিল নামের এক যুবক কে  চাকরির প্রলোভন দেখিয়ে ভোলা থেকে ডেকে এনে মুক্তিপনের জন্য মারধর করায় স্থানীয়রা শাহাদত কে  গণপিটুনি দিয়ে আমাদের কাছে সোপর্দ করে এলাকাবাসী। আমরা তাকে গ্রেফতার করে প্রাথমিক চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা নিচ্ছি।ভিকটিম  শাকিলের পরিবারকে খবর দেয়া হয়েছে,  তারা এলে শাকিলকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • শেয়ার করুন