১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:৪৫

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

· বিএনপিকে কটাক্ষ করে নিয়মিত স্পেশাল রিপোর্ট বানানো রুমানা জামান এখন প্রধানমন্ত্রীর সাথে দুপুরের খাবার খায়!দায়ী কে ?

প্রকাশিত: জুন ২৯, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ বার্তা ঃ

আওয়ামীপন্থী এই নারী সাংবাদিক এখন খোলস বদলে বিএনপি! সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিএনপি বিটের সাংবাদিকদের মতবিনিময় সভায় অংশ নিয়ে একই টেবিলে দুপুরের খাবার গ্রহণ করেন রুমানা জামান নামে একজন সাংবাদিক। সম্প্রতি মালয়েশিয়া ও চীন সফরে অংশগ্রহণ করে তথ্য মন্ত্রীসহ বিএনপি নেতাদের সাথে ছবিও তোলেন রুমানা। মির্জা ফখরুল সহ সরকার দলে নেতাদের সাথে এই সাংবাদিকের যে বেশ সুসম্পর্ক রয়েছে, তা তার পোষ্ট করা ছবিগুলো দেখলেই বোঝা যায়। এবার জেনেনি রুমানা জামানের প্রকৃত পরিচয়!

আওয়ামী লীগের অন্যতম দোসর শ্যামল দত্তের ঘনিষ্ট সাংবাদিক এবং তার পত্রিকায় কাজ করতো। সাবেক মেয়র আতিকের মাধ্যমে নানা সুবিধা নিয়েছে, বিদেশ ভ্রমণ করেছেন।

‘বাংলাদেশ জাতীয়তাবাদ’ আদর্শকে একাধিকবার কটাক্ষ করে নিউজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেছেন। নিউজ ও ফেসবুক পোস্ট এখানে সংযুক্ত করা হয়েছে। ২০১৪ সালের একপাক্ষিক নির্বাচনে বিএনপির হারা নিয়েও করেছেন নানান ধরনের মেকানিজম্।

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এই রুমানা হয়ে গেছে ১৭ বছর ধরে নির্যাতিত বিএনপিপন্থী সাংবাদিক! এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রভাব খাটাচ্ছেন বিভিন্ন জায়গায়; নিয়েছেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা- বাসসে (বাংলাদেশ সংবাদ সংস্থা) চাকরি। তারপর এখন আবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউজ কাভার করেন। রুমানা জামানের আওয়ামী সম্পৃক্ততা এবং এখন বিএনপি বনে যাওয়ার প্রমাণ পোষ্টের ছবিতে সংযুক্ত।

 

  • শেয়ার করুন