১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৫:৩৬

শিরোনাম
ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি সাংবাদিক শেখ আনোয়ারকে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা সাভারে আনসার সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা, ১৮ হকার গ্রেপ্তার পরিবহনসহ আনুষঙ্গিক খরচ ২৫% কমালে রপ্তানি ২০% বৃদ্ধি সম্ভব বাংলাদেশ যাত্রীসেবা কল্যাণ সমিতির পরিচিতি ও আলোচনা সভা উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বন্দরে দলিল লেখক সমিতির সাধারণ সভা ও দোয়া: পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসন ভবন গ্রিন সিটিতে কেনাকাটায় দুর্নীতির বিষয়টি আবার নতুন করে আলোচনায় ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র মৃত্যুশয্যায়, থানায় মামলা

নবীন ফ্যাশনের ঘটনায় ডিএমপির তদন্ত কমিটি গঠন, হাতিরঝিল থানার ওসি ক্লোজ

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারে একটি দোকানে সংঘটিত ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ শুক্রবার (২০ মার্চ) ওই মার্কেটের ‘নবীন ফ্যাশন’ নামের একটি দোকানে পাঞ্জাবি বিক্রয়ের অফার নিয়ে মার্কেট কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শোরুমের একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।

এক বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনসের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত ঘটনায় কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বর্ণিত পরিস্থিতিতে এরই মধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে এবং এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে। এতৎসংক্রান্তে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মগবাজারের নবীন ফ্যাশনের শোরুম জোরপূর্বক বন্ধ করার ঘটনায় পুলিশ কেন নীরব ছিল, তার কারণ দর্শাতে হাতিরঝিল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত এক খবরে দেখা যায়, মগবাজারে বিশাল সেন্টার মার্কেটের ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকান বন্ধ করে দেয়। ঘটনাস্থলে কিছু ব্যক্তিকে উচ্ছৃঙ্খল আচরণ করতেও দেখা যায়। তবে এ সময় পাশে থাকা পুলিশ সদস্যরা নির্লিপ্ত ছিলেন।

 

  • শেয়ার করুন