১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:৩২

শিরোনাম
বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা কুদরত-ই-খুদা অর্থ লুটপাট ও নারী কেলেঙ্কারিতে চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : আবুল কালাম এমপি অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিএনপি নেতাসহ ২ জন কারাগারে দ্বিতীয় দিনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৭৩ জন রাস্তা নির্মাণে অনিয়ম, ডিএনসিসির প্রকৌশলী মিজানুর রহমান বরখাস্ত গণতন্ত্র শক্তিশালীকরণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার শিশুকে দেয়ালে ছুড়ে মেরে হত্যা করলেন বাবা শহীদ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের পদস্থ কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা করা হচ্ছে: আইএসপিআর

৬১ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল শ্রীলংকা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬

  • শেয়ার করুন

স্পোর্টস ডেক্স ঃ

শ্রীলংকাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসর থেকে বিদায় করে সুপার এইটের পথে একধাপ এগিয়ে গেল নিউজিল্যান্ড ক্রিকেট দল।

বিশ্বকাপের চলতি আসরে সুপার এইটে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। যে কারণে সেই ম্যাচে ১ পয়েন্টের বেশি পায়নি নিউজিল্যান্ড।

আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের সহ স্বাগতিক শ্রীলংকাকে তাদের ঘর মাঠে ৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

শ্রীলংকা সুপার এইটে পরপর দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায়।

বুধবার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড।

 

দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি মাত্র ২৬ বলে ২টি চার আর ৪টি ছক্কার সাহায্যে এই রান করেন। ২৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন কোল ম্যাকেনকি।

 

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে শ্রীলংকা ১০৭/৭ রানের বেশি করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন কামিন্দু মেন্ডিস। ২৯ রান করেন পেস বোলার দুনিত ওয়েলালাগে।

নিউজিল্যান্ডের হয়ে রাচিন রবিন্দ্র ৪ ওভারে ২৭ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন। ২ ওভারে মাত্র ৩ রানে ২ উইকেট নেন অধিনায়ক ম্যাট হেনরি। একটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। একটা পর্যায়ে ৮৪ রানে নিউজিল্যান্ড হারায় ৬ উইকেট। সেখান থেকে দলকে টেনে তুলেন দুই অলরাউন্ডার ম্যাকনকি ও স্যান্টনার। ৪৭ বলে ৮৪ রানের জুটি গড়েছেন তারা।

ম্যাকনকি ও স্যান্টনার শেষ ৪ ওভারে স্কোর বোর্ডে যোগ করেন ৭০ রান। তাদের এমন দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রানের লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড।

  • শেয়ার করুন