১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:৫৩

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

আইড্যাব ফুটসাল ফেস্ট ২০২৬-এর ট্রফি উন্মোচন

প্রকাশিত: মে ১৩, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

তরুণদের ক্রীড়াচর্চা ও আন্তঃবিশ্ববিদ্যালয় সম্প্রীতি জোরদারের লক্ষ্যে আয়োজিত ‘আইড্যাব ফুটসাল ফেস্ট ২০২৬ রাজধানীর আইড্যাব এর নিজস্ব কার্যালয়ে  ট্রফি উন্মোচন করা হয়েছে।

আয়োজক সূত্র জানায়, শুক্রবার (১৫ মে) বিকেল ৪টায় রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে এ ফুটসাল উৎসব। ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইড্যাব) টুর্নামেন্টটির আয়োজন করেন । এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ও ইন্টেরিয়র ডিজাইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবেন। প্রতিযোগিতাটি পরিচালনায় সহযোগিতা করছে হ্যারিংটন।

অনুষ্ঠানে আইড্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্ট ও ইন্টেরিয়র ডিজাইনাররা এ আয়োজনের মাধ্যমে এক মঞ্চে মিলিত হবেন। এতে বন্ধুত্ব, টিম স্পিরিট ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে।

আইড্যাব পরিচালক ওয়াসিম শিকদার বলেন, “ডিজাইন শুধু সৃজনশীলতার মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন ডিজাইনারের পরিচয়ে একতা, নেতৃত্ব, শৃঙ্খলা ও টিমওয়ার্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

পরিচালক এনামুল হক বলেন, “একজন ভালো ডিজাইনার শুধু সুন্দর স্পেসই তৈরি করেন না, তিনি মানুষের মধ্যেও সংযোগ তৈরি করেন।”

ইন্টেরিয়র ডিজাইনার ও আইড্যাব এর পরিচালক আবদুর রহিম সরকার বলেন, ফুটসাল ফেস্ট তরুণ আর্কিটেক্ট ও ইন্টেরিয়র ডিজাইনারদের মধ্যে নতুন সম্পর্ক, নেটওয়ার্কিং ও ইতিবাচক উদ্যম তৈরি করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইড্যাব পরিচালক সুমন কুমার, শরিফুল ইসলাম, রাশেদ মাজার ও নিয়াজুর রহমান এবং হ্যারিংটনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বাসমা কাজী উপস্থিত ছিলেন। এই সময়  টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের অধিনায়কগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম — সাউথ ইস্ট ইউনিভার্সিটির রিয়াজ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের আসিফ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের লিমন, খুলনা ইউনিভার্সিটির সবুজ, মিক্সড ইউনিভার্সিটির হায়দার, এওএসটি টাইটানস (আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)-এর আব্বাসী রাজীব এবং এওএসটি ফ্যালকনের আরিফ হোসাইন।

আয়োজকরা আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ কে এম ওয়ালি উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি মো. ইমরুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইড্যাব সভাপতি সৈয়দ ক্বামরুল আহসান। আয়োজকরা জানান, ফুটসালের জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি এ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, দলগত সমন্বয় ও ক্রীড়াসুলভ মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

  • শেয়ার করুন