১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:৫৩

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫

  • শেয়ার করুন

 

জেলা প্রতিনিধি ঃ

পাবনার ভাঙ্গুড়ায় ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া রেল স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে একতা এক্সপ্রেস মাঝগ্রাম স্টেশনে এবং বুড়িমারী এক্সপ্রেস চাটমোহর স্টেশনে আটকা পড়েছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ভাঙ্গুড়া রেল স্টেশনের মাস্টার আব্দুল মালেক জানান, সোমবার ভোর পৌনে ৪টার দিকে ভাঙ্গুড়া স্টেশন অতিক্রমের সময় পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে পাকশী রেলওয়ে বিভাগকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে এবং উদ্ধার কাজ শুরু হয়েছে।

তিনি আরও জানান, দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হলে অল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 

 

 

  • শেয়ার করুন