১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ২:৫৮

শিরোনাম
দুই কোটি টাকা চাঁদা দাবির পর ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট, চট্টগ্রামে ৮ কুখ্যাত গ্রেপ্তার বন্দরে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই শহীদ ও জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের কর্মসূচি চূড়ান্ত করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU) জাতীয় পর্যায়ে ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৬’ অর্জন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ ট্রাম্পকে হোয়াইট হাউসে ঢুকে হামলার নিশানা বানাতে পারে তেহরান: আইআরজিসির সাবেক কমান্ডার নানা আয়োজনে প্রতিষ্ঠাতাকে স্মরণ করল নুরুল ইসলাম ফাউন্ডেশন ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসায় আনছে পরিবর্তন, শিক্ষার্থীদের জন্য যে যে সুবিধা

বেরোবিতে ‘কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন ফর অ্যাডভান্সড রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ১৬, ২০২৫

  • শেয়ার করুন

 

 

বেরোবি প্রতিনিধি;

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন ফর অ্যাডভান্সড রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ জুন, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, বিজ্ঞানের অগ্রযাত্রায় অ্যাডভান্সড রিসার্চের বড় ভূমিকা রয়েছে। যথাযথ মূল্যায়নের মাধ্যমে কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশনের উপর অ্যাডভান্সড রিসার্চ করতে পারলে বিজ্ঞানের নতুন দিক উন্মোচিত হবে।

কর্মশালায় সম্মানিত অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এনামুল্লাহ । তিনি বলেন, মেডিকেল ও বিজ্ঞানের অন্যান্য শাখায় কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে উচ্চ ধারণ ক্ষমতার কম্পিউটার কম থাকায় কোয়ান্টাম কেমিক্যাল ক্যালকুলেশন নিয়ে গবেষণা অনেকটাই চ্যালেঞ্জ বটে। তবে এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অংশীজনের সদিচ্ছা থাকলে অ্যাডভান্স রিসার্চে ইতিবাচক ফলাফল বয়ে আনবে।

এছাড়াও কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক কাশফিয়া আজাদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিবের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ। প্রশিক্ষণ কর্মশালায় রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

  • শেয়ার করুন