২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ২:০৯

শিরোনাম
গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া রাজধানীসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন; বাড়তি ৪ প্লাটুন প্রস্তুত অন্যের পরিচয়ে ৩৮ বছর চাকরি: অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ১৩ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ প্রাণিসম্পদের ভারপ্রাপ্ত ডিজি; ২৬ নভেম্বর উঠছেন প্রধানমন্ত্রীর মঞ্চে! পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: ৪ গ্রেডে কে কত পাবেন বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার বিএনপি সরকারের আমলে প্রথম ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ছয় মাসের মধ্যে কাউন্সিল

গোপালগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬

  • শেয়ার করুন

 নিজস্ব প্রতিনিধি :

“দেশীয় প্রাণিসম্পদ, আধুনিক প্রযুক্তি, সম্ভাবনাময় সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর)  দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদহের হাউজিং প্রকল্প মাঠে প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জি.এম. সরফরাজ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ এবং সভাপতিত্ব করেন ডা. গোবিন্দ চন্দ্র সরদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গোপালগঞ্জ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খামারি ও উদ্যোক্তাদের সাথে কথা বলেন। প্রদর্শনীতে প্রায় ৩০টি স্টলে ফ্রিজিয়ান ও সাহিওয়াল জাতের গরু, ঘোড়া, গারল, ভেড়া, বিভিন্ন প্রজাতির ছাগল, হাঁস-মুরগি, কোয়েল, লাভবার্ডসহ নানা ধরনের পোষা প্রাণী ও পাখি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি দর্শনার্থী ও খামারিদের জন্য এক্স-রে মেশিন, কৃত্রিম প্রজনন (এআই) যন্ত্রপাতি, ঘাস কাটার মেশিন, মিল্কিং মেশিন ও ক্রিম সেপারেটরসহ আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তির প্রদর্শনী রাখা হয়েছে।

খামারিদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করা এবং নতুন উদ্যোক্তাদের বাণিজ্যিকভাবে পশুপালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী এ কর্মসূচির দ্বিতীয় দিনে ডেইরি বিষয়ক কার্যক্রম ও টিকাদান কর্মসূচি এবং তৃতীয় দিনে স্কুল ফিডিং কার্যক্রম ও বিভিন্ন প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

  • শেয়ার করুন