২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ২:০৯

শিরোনাম
গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া রাজধানীসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন; বাড়তি ৪ প্লাটুন প্রস্তুত অন্যের পরিচয়ে ৩৮ বছর চাকরি: অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ১৩ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ প্রাণিসম্পদের ভারপ্রাপ্ত ডিজি; ২৬ নভেম্বর উঠছেন প্রধানমন্ত্রীর মঞ্চে! পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: ৪ গ্রেডে কে কত পাবেন বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার বিএনপি সরকারের আমলে প্রথম ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ছয় মাসের মধ্যে কাউন্সিল

বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

নারায়ণগঞ্জ বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।জনস্বার্থে নানা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মহান বিজয়দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১: টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক সভায় সভাপতিত্ব করেন ইউএনও শিবানী সরকার।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি)  মো.সাদরুল আলম,মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আল মাহমুদ হাসান,কৃষি অফিসার তাসলিমা আক্তার,শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান,প্রকৌশলী এসএম সামিন ইশরাক,মুক্তিযোদ্ধা কমান্ডার জসিমউদদীন তোতা,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, নির্বাচন অফিসার শেখ ফরিদ ও যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল হক প্রমুখ।এছাড়া বিভিন্ন পর্রযায়ের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বন্দরের আর্থসামাজিক উন্নয়ন ও জননিরাপত্তার স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে উল্লেখ করে আসন্ন মহান বিজয়দিবস উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।এসময় দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে জাতীয় দিবসে বাড়তি নিরাপত্তা ব্যাবস্থার  পাশাপাশি যেকোনো সময়ের চেয়ে উৎসব মুখর করতে বেশকিছু সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কথা বলেন।

 

সভাপতির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বলেন,জনমনে স্বস্তি নিশ্চিত ও যেকোন প্রতিকুল পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আসন্ন বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজন করার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সন্মানিত করতে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।একইসাথে যেকোন ধরনের অপরাধ নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।এ ক্ষেত্রে বন্দরের সকল শ্রেনী পেশার মানুষকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

 

 

 

 

 

  • শেয়ার করুন