১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৩:২৫

শিরোনাম
মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী ক্ষমতাবলয়ের অনিয়ম ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের অপূর্ণ আশা গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান-এর ইশারায় তিন টেক্কা’র রাজত্ব, কমিশন বাণিজ্য যেন সরকারি নীতিমালার মধ্যে পড়েছে

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬১

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক ঃ রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৬১টি মামলা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

আজ বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৩০, ওয়ারীতে ৮৬, মতিঝিলে ৬৫, তেজগাঁওয়ে ৭৪, মিরপুরে ১৫২, গুলশানে ৪৯, উত্তরায় ৩৫ জন ও গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৯ জন রয়েছে। অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৯টি গুলি, ১ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৮৭০টি ইয়াবা বড়ি, প্রায় ১৪ গ্রাম হেরোইন, ২১০ বোতল এসকাফ, ১টি ম্যাগাজিনসহ খেলনা পিস্তল, ১টি ওয়াকিটকি, ১টি হাতকড়া, ২টি ডিবির জ্যাকেট, ১টি অটোরিকশা, ৩টি মোটরসাইকেল, ১৪টি মুঠোফোন, ২টি গুলির খোসা, ১টি ফয়েল পেপার, ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

  • শেয়ার করুন