১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৪:২৩

শিরোনাম
মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী ক্ষমতাবলয়ের অনিয়ম ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের অপূর্ণ আশা গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান-এর ইশারায় তিন টেক্কা’র রাজত্ব, কমিশন বাণিজ্য যেন সরকারি নীতিমালার মধ্যে পড়েছে

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিইর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব বার্তাবাহক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত New Hope Global-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই। ১৬ সেপ্টেম্বর বুধবার ঢাকার ঐতিহাসিক বঙ্গভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, জনকল্যাণ, সুশাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করা এবং দেশের ভবিষ্যৎ অগ্রযাত্রাসহ বিভিন্ন বিষয়ে আন্তরিক ও গঠনমূলক মতবিনিময় হয়।

সাক্ষাৎ শেষে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। তিনি রাষ্ট্রপতির মূল্যবান সময়, আন্তরিকতা ও সৌজন্যের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একজন প্রবাসী বাংলাদেশি হিসেবে দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণে নিজের অভিজ্ঞতা, জ্ঞান ও সামর্থ্য কাজে লাগিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ড. ফয়েজ উদ্দিন।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে দেশ-বিদেশে থাকা বাংলাদেশিদের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ।

সাক্ষাতের পর ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন মহান আল্লাহর কাছে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে দেশের সকল মানুষের সুখী, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন এবং দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার তৌফিক প্রার্থনা করেন।

ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন পেশাগত, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি New Hope Global-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • শেয়ার করুন