১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৪৬

শিরোনাম
আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী ক্ষমতাবলয়ের অনিয়ম ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের অপূর্ণ আশা গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান-এর ইশারায় তিন টেক্কা’র রাজত্ব, কমিশন বাণিজ্য যেন সরকারি নীতিমালার মধ্যে পড়েছে মসজিদের অর্থ আত্মসাৎ ও মারামারির মামলায় নৈশপ্রহরী জামালকে আদালত কারাগারে পাঠিয়েছে বাঁধনের ওপর হামলা, সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

রূপগঞ্জে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬

  • শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত চাদার টাকার জন্য মুড়াপাড়া কলেজ শাখা  ছাত্রদলের সাবেক আহ্বায়কের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। এসময় হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠানে ড্রয়ার ভেঙ্গে থাকা নগদ ৩ লাখ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

গত শুক্রবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে মিরকুটিরছেও এলাকার মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও এম কে এগ্রো ফার্ম ও কয়েল ফ্যাক্টরির ভিতরে এ ঘটনা ঘটায়।

প্রতিষ্ঠানে ম্যানেজার আকতারুজ্জামান জানান, তারা দীর্ঘদিন যাবত ভূঁইয়া এন্টারপ্রাইজের কর্মরত আছেন। গত শুক্রবার দুপুরে তাদের কারখানায় ট্রাক থেকে লাকরি আনলোডের সময় হঠাৎ স্থাণীয় মুড়াপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক সোহরাব ও তার সহযোগীরা তাদের ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে চাঁদা দাবি করে এবং ট্রাকের চালক, হেলপার ও শ্রমিকদের মারধোর। পরে হামলাকারীরা মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজের ব্যবসায়ী প্রতিষ্ঠানে অফিসের আলমারীর ড্রয়ার ভেঙ্গে নগদ ৩ লাখ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা সোবাহান বাদী হয়ে রূপগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওনি  এএইচএম সালাউদ্দিন জানান, ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা ও মারধোরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।  তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • শেয়ার করুন