১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৫:০২

শিরোনাম
আমানতের উৎসে কর সরকারি কোষাগারে জমার সময় বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রীর আত্মীয়ের পেট্রলপাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ পুলিশের হাত থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন যুবলীগ কর্মীরা শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানে সক্ষমতা অর্জন করতে হবে: মন্ত্রী চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণআন্দোলন: আঠারো কোটি মানুষের আরেকটি স্বাধীনতার স্বপ্ন জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের সহপাঠীদের ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠাতেন ছাত্রী, হল থেকে বহিষ্কার

তিন মাসের সন্তান রেখে বিবাহবার্ষিকীর দিন গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

আগুনের প্রতীকী ছবি

রাজধানীতে তিন মাসের সন্তান রেখে বিবাহবার্ষিকীর দিন গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ আরেফিন বেগম (২১)। পুলিশ এ কথা জানিয়েছে।

গতকাল রোববার রাতে রাজধানীর ডেমরার দুর্গাপুর মাঝপাড়া এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটেছে। আরেফিন স্বামী, শ্বশুর ও শাশুড়ির সঙ্গে ওই বাসায় থাকতেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বলেন, গতকাল রাতে দুর্গাপুরে বাসার সামনে থেকে আরেফিনের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়া জখম ছিল। লাশে কেরোসিনের গন্ধও পাওয়া যায় বলে জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা জানান, ৯ আগস্ট ছিল আরেফিন বেগম ও মো. ইয়াছিনের বিবাহবার্ষিকী। তাঁদের তিন মাসের একটি ছেলেসন্তান রয়েছে। শিশুটির ঠান্ডা লেগেছিল। তাই তাঁকে আগুনের সেঁক দিতে আরেফিনকে বলেছিলেন তাঁর স্বামী ইয়াছিন। এর মধ্যে শিশুটি তার মায়ের শরীরে পায়খানা করে দেয়।

এসআই তোফায়েলের ভাষ্য, পরে কাপড় পরিবর্তনের জন্য আরেফিন একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ওই কক্ষের ভেতর থেকে আগুন দেখতে পান বাইরে থাকা লোকজন। তখন স্বামী ইয়াছিনসহ উপস্থিত ব্যক্তিরা দরজা ভেঙে দগ্ধ আরেফিনকে উদ্ধার করেন। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সংবাদ পেয়ে গতকাল রাতে ওই বাসার সামনে থেকে আরেফিনের লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আরেফিনের স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

 

  • শেয়ার করুন