৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:৫৪

শিরোনাম
প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ পুলিশের হাত থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন যুবলীগ কর্মীরা শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানে সক্ষমতা অর্জন করতে হবে: মন্ত্রী চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণআন্দোলন: আঠারো কোটি মানুষের আরেকটি স্বাধীনতার স্বপ্ন জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের সহপাঠীদের ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠাতেন ছাত্রী, হল থেকে বহিষ্কার সরকারের পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা ভীষণ অসহিষ্ণুতা, মির্জা ফখরুল জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

পুলিশের হাত থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন যুবলীগ কর্মীরা

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬

  • শেয়ার করুন

পাবনা প্রতিনিধি ঃ পাবনার বেড়ায় পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা মো. সোহেল রানাকে গ্রেফতারের পর পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন যুবলীগ কর্মীরা । শনিবার (৮ আগস্ট) দুপুরে বেড়া পৌর এলাকার কাগমাইরপাড়া স্টেডিয়াম প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে  ঐ  এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ছিনিয়ে নেওয়া সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আইনুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে বেড়া মডেল থানার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ও উপপরিদর্শক (এসআই) রাশেদ থানার অদুরে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় যুবলীগ কর্মীরা পুলিশকে ঘেরাও করে বাগ্বিতন্ডায় জড়ায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। এর সুযোগ নিয়ে উপস্থিত লীগ কর্মীরা জোরপূর্বক পুলিশের কাছ থেকে আসামি সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, ‘সোহেল রানার বিরুদ্ধে দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। কিন্তু গ্রেফতারের পর স্থানীয় বেশ কয়েকজন  আওয়ামী লোক একত্রিত হয়ে পুলিশি কাজে বাধা দেয় এবং তাকে ছিনিয়ে নেয়।’

ওসি আরও জানান, আসামিকে পুনরায় গ্রেফতার করতে এলাকা জুড়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সরকারি কাজে বাধা প্রদান ও আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

  • শেয়ার করুন