১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৫:০৮

শিরোনাম
আমানতের উৎসে কর সরকারি কোষাগারে জমার সময় বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রীর আত্মীয়ের পেট্রলপাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ পুলিশের হাত থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন যুবলীগ কর্মীরা শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানে সক্ষমতা অর্জন করতে হবে: মন্ত্রী চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণআন্দোলন: আঠারো কোটি মানুষের আরেকটি স্বাধীনতার স্বপ্ন জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের সহপাঠীদের ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠাতেন ছাত্রী, হল থেকে বহিষ্কার

থাকার কথা ছিল রোগ নির্ণয়ের নমুনা, প্যাথলজির ফ্রিজে মিললো মাছ

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬

  • শেয়ার করুন

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ 

সোমবার অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

ফ্রিজে থাকার কথা ছিল রোগ নির্ণয়ের নমুনা। কিন্তু প্যাথলজি বিভাগের সেই ফ্রিজ খুলতেই পাওয়া গেল মাছ। এমন অনিয়মের প্রমাণ পাওয়ার পর সখীপুরের একটি ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগ সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১০ আগস্ট) সকালে সখীপুরে দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিধি ডায়াগনো কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের ফ্রিজে তাজা মাছ সংরক্ষণ করতে দেখা যায়। এ ঘটনায় প্যাথলজি বিভাগটি সিলগালা করার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, পাশের গ্রিণ লাইফ হসপিটালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কয়েকটি ক্যানুলা পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে আরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দুই প্রতিষ্ঠানে অভিযানে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া পাশে অবস্থিত আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম ও ভোক্তার স্বার্থবিরোধী কর্মকাণ্ড পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

  • শেয়ার করুন