৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:৫৭

শিরোনাম
প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ পুলিশের হাত থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন যুবলীগ কর্মীরা শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানে সক্ষমতা অর্জন করতে হবে: মন্ত্রী চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণআন্দোলন: আঠারো কোটি মানুষের আরেকটি স্বাধীনতার স্বপ্ন জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের সহপাঠীদের ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠাতেন ছাত্রী, হল থেকে বহিষ্কার সরকারের পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা ভীষণ অসহিষ্ণুতা, মির্জা ফখরুল জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

জুলাইয়ের গণআন্দোলন: আঠারো কোটি মানুষের আরেকটি স্বাধীনতার স্বপ্ন

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬

  • শেয়ার করুন

মোঃ গোলাম মোস্তফা কাজলঃ জুলাই গণআন্দোলন ছিল ফ্যাসিস্টদের সতেরো বছরের রোপণকৃত এক বটবৃক্ষের বিরুদ্ধে আঠারো কোটি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। সতেরো বছর ধরে মানুষ ভেতরে ভেতরে ক্ষোভ পুষে রেখেছিল। জুলাই গণঅভ্যুত্থান একদিনে বা এক রাতে হয়নি। আঠারো কোটি মানুষের মনের সেই ক্ষোভ, জ্বালা, গুম, খুন, অপহরণ, অমানুষিক নির্যাতন ও নিঃশ্বাসরুদ্ধ জীবনের ইতি টেনেছিল পাঁচই আগস্ট।

সেদিন কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে ফ্যাসিস্টকে বিদায় করেছিল। এটি কারো একার কৃতিত্ব নয়; এটি মুক্তিকামী গণমানুষের গণচাহিদা। এ কৃতিত্ব আঠারো কোটি মানুষের গণআকাঙ্ক্ষার প্রতিফলন।

তাই, সতেরো বছরের গুম-খুন বা জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা গুম, খুন, নিহত, আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি রইল দোয়া ও অফুরন্ত ভালোবাসা।

জনগণের প্রত্যাশা, আর যেন কেউ ফ্যাসিস্ট হয়ে না ওঠে। সতেরো বছরের ফ্যাসিবাদের বটবৃক্ষ উপড়ে ফেলাই ছিল বাংলার জনগণের আরেকটি জনযুদ্ধ। তাই আবারও বলছি, সবাই ঐক্যবদ্ধ থাকুন। জুলাই হোক সবার মুক্তির শপথ।

 

  • শেয়ার করুন