৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ২:৫১

শিরোনাম
জুলাই আন্দোলনে শিশুদের অবদান তুলে ধরতে ‘জুলাই জাগরণ সিজন-২’ শুরু রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধানকে দিল বিএনপি গণপূর্তে বদলী সংক্রান্ত লটারিতে ৭৬৭ প্রকৌশলীর ওলটপালট ভবিষ্যত বৈঠক ফলপ্রসূ হয়েছে, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা:সার্জিও গোর রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হরয়ানির অভিযোগ, জামায়াত নেতা গ্রেপ্তার ১৩৪ কোটি টাকার গবেষণা প্রকল্পে ২২ উটপাখির ১৫টিই জবাই! প্রধানমন্ত্রীর হাতে রক্তমাখা জাতীয় পতাকা তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ ধ্বংসের দাবি ইরানের ওয়ানডেতে মিরাজের পরিবর্তে নতুন অধিনায়ক লিটন

উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি

প্রকাশিত: আগস্ট ২, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ আজ সকালে রাজধানীর উত্তরখানের এলাকায় এসটিএস এ দায়িত্ব পালনরত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান ডিএনসিসির প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জনাব এস. এম. জাহাঙ্গীর হোসেন।

তারা ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন

 

  • শেয়ার করুন