৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৫৩

শিরোনাম
জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের সহপাঠীদের ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠাতেন ছাত্রী, হল থেকে বহিষ্কার সরকারের পাঁচ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা ভীষণ অসহিষ্ণুতা, মির্জা ফখরুল জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী আহত জুলাই যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে নতুন বাংলাদেশ গঠনের প্রেরণার কেন্দ্র ও পথ বললেন ড.ইউনূস দুই বছর পার হলেও শহীদ পরিবারগুলোর মুখে হতাশার ছাপ গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও বিরোধী দল—উভয়ই রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

জনমুখী পুলিশ গঠনে ভূমিকা রাখবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: ডিএমপি কমিশনার

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক ঃ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় বক্তব্য দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। পুলিশ অফিসার্স মেস, ঢাকা; আগস্ট ২০২৬

পুলিশকে আধুনিক, পেশাদার ও জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অর্থবহ ভূমিকা পালনের মাধ্যমে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে অবদান রাখবে। অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ এ কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৬-এর প্রথম সভায় মোসলেহ্ উদ্দীন আহমদ এ কথা বলেন। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকার পুলিশ অফিসার্স মেসে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাম্প্রতিক কর্মকাণ্ড, নবনির্বাচিত কমিটির অভিষেক, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সদস্যদের কল্যাণের নানা বিষয় উঠে এসেছে।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ্ উদ্দীন আহমদ বলেন, বাংলাদেশ পুলিশকে আধুনিক, পেশাদার ও জনমুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তার ভূমিকা পালন করবে। পুলিশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বর্তমান কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী তিনি।

এ সময় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডিএমপি কমিশনার বলেন, সরকার ও পুলিশকে যারা বিতর্কিত করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সভা সঞ্চালনা করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি রেজাউল করিম, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদসহ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

  • শেয়ার করুন