৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৩:৫০

শিরোনাম
জুলাই আন্দোলনে শিশুদের অবদান তুলে ধরতে ‘জুলাই জাগরণ সিজন-২’ শুরু রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধানকে দিল বিএনপি গণপূর্তে বদলী সংক্রান্ত লটারিতে ৭৬৭ প্রকৌশলীর ওলটপালট ভবিষ্যত বৈঠক ফলপ্রসূ হয়েছে, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা:সার্জিও গোর রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হরয়ানির অভিযোগ, জামায়াত নেতা গ্রেপ্তার ১৩৪ কোটি টাকার গবেষণা প্রকল্পে ২২ উটপাখির ১৫টিই জবাই! প্রধানমন্ত্রীর হাতে রক্তমাখা জাতীয় পতাকা তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ ধ্বংসের দাবি ইরানের ওয়ানডেতে মিরাজের পরিবর্তে নতুন অধিনায়ক লিটন

দুদক কর্মকর্তাদের তদন্তে বেড় হয়েছে বেনজীরের স্ত্রী জিশান মির্জার নামেই ৪৬৮ বিঘা জমিসহ ২০৫ একর জমির সন্ধান

প্রকাশিত: আগস্ট ২, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি ঃ শুধুমাত্র বেনজীরের স্ত্রী জিশান মির্জার সম্পদ দেখে চোখ কপালে উঠেছে দুদক কর্মকর্তাদের। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের চেয়েও তাদের সম্পদের ফিরিস্তি অনেক বড়।

জানা গেছে, বেনজীর আহমেদ নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে স্ত্রী ও দুই মেয়ের নামে সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন। স্ত্রী জিশান মির্জার নামে একাধিক কোম্পানি খুলে তাকে কোম্পানির চেয়ারম্যান পদে বসিয়ে অগাধ সম্পদ গড়েছেন তিনি। স্ত্রীর নামেই কিনেছেন প্রায় ১৪২ একর (৪৬৮ বিঘা) জমি। আর বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে এখন পর্যন্ত ২০৫ একর সম্পদের সন্ধান মিলেছে।

গত ২৩ মে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার সম্পদ কেনার ৮৩টি দলিল জব্দেরও আদেশ দেওয়া হয়। তবে দুদক কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী ধাপের অনুসন্ধানে বেনজীর পরিবারের আরও সহায়সম্পত্তি বের হতে পারে।

এদিকে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে বেনজীর আহমেদের পরিবারের মোট ৯ হাজার ১৯২ বর্গফুটের ৪টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। এর মধ্যে একটি তার মেয়ে ও বাকি তিনটি তার স্ত্রী জিশানের নামে কেনা। ২০২৩ সালের ৫ মার্চ মাত্র ২ কোটি ১৯ লাখ টাকা তিনি ফ্ল্যাটগুলো ক্রয় করেন। একদিনে উল্লেখিত টাকায় কীভাবে তিনি চারটি ফ্ল্যাট কিনলেন তা নিয়ে পুলিশ বিভাগেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, রাজধানীর গুলশানের মতো অভিজাত এলাকা র্যানকন ডেভেলপমেন্টস- এর আইকন টাওয়ারে একদিনে ‘পানির দামে’ চার ফ্ল্যাট কেনার বিষয়টি আমাদের হতবাক করেছে। এর মধ্যে ২ হাজার ৩৫৩ বর্গফুট আয়তনের দুটি ফ্ল্যাটের দাম ৫৬ লাখ টাকা করে। অন্য দুইটি ফ্ল্যাট ২ হাজার ২৪৩ বর্গফুটের, বেনজিন সাড়ে ৫৩ লাখ টাকা করে দিয়ে তা কিনেছেন। অর্থাৎ, প্রতি বর্গফুট মোট ফ্ল্যাটের দাম পড়েছে মাত্র ২ হাজার ৩৮৩ টাকা করে।

অন্যদিকে জমি ও ফ্লাট ছাড়াও বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার, তিনটি বিও হিসাব ও ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র খুঁজে পাওয়া গেছে।

 

  • শেয়ার করুন