৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ২:৫০

শিরোনাম
জুলাই আন্দোলনে শিশুদের অবদান তুলে ধরতে ‘জুলাই জাগরণ সিজন-২’ শুরু রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধানকে দিল বিএনপি গণপূর্তে বদলী সংক্রান্ত লটারিতে ৭৬৭ প্রকৌশলীর ওলটপালট ভবিষ্যত বৈঠক ফলপ্রসূ হয়েছে, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা:সার্জিও গোর রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হরয়ানির অভিযোগ, জামায়াত নেতা গ্রেপ্তার ১৩৪ কোটি টাকার গবেষণা প্রকল্পে ২২ উটপাখির ১৫টিই জবাই! প্রধানমন্ত্রীর হাতে রক্তমাখা জাতীয় পতাকা তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ ধ্বংসের দাবি ইরানের ওয়ানডেতে মিরাজের পরিবর্তে নতুন অধিনায়ক লিটন

জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়, রিজভী

প্রকাশিত: আগস্ট ২, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি ঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রক্তাক্ত জুলাই: স্মরণ, প্রত্যয় শীর্ষক এক আলোচনা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

জুলাই গণ-অভ্যুত্থানকে একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই আন্দোলন ও বিপ্লব কোনো দিক থেকেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়। ফরাসি বিপ্লব যেমন মানুষের অধিকার ও নাগরিক স্বাধীনতার সংগ্রাম ছিল। জুলাই বিপ্লবেও এ দেশের তরুণরা গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা ও মানুষের কণ্ঠের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে।

রোববার (২ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ, প্রত্যয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, পৃথিবীর ইতিহাসে প্রতিটি বিপ্লবেই রক্ত ঝরেছে। তবে জুলাই বিপ্লবে এক মাসে যে পরিমাণ তাজা রক্ত ঝরেছে, তা বৈশ্বিক ইতিহাসে বিরল। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর তরুণদের লাশ পড়ে থাকতে দেখা গেছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রের দমন-পীড়নের শিকার হয়েছে।

আন্দোলনরত তরুণদের সহমর্মিতার প্রশংসা করে তিনি বলেন, এই আন্দোলনের মানবিকতা ছিল অনন্য। এক বন্ধু গুলিবিদ্ধ হলে অন্য বন্ধু নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচাতে ছুটে গেছে। কেউ আহত হলে অন্যরা পানি নিয়ে এগিয়ে গেছে। বিশ্বের বিভিন্ন বিপ্লবে এমন দৃশ্য দেখা গেলেও আমরা তা নিজের চোখে জুলাই বিপ্লবে প্রত্যক্ষ করেছি।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সমালোচনা করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে নির্বিচারে চতুর্দিক থেকে গুলি চালিয়েও অকুতোভয় তরুণদের দমানো যায়নি। ছাত্ররা মৃত্যুকে উপেক্ষা করে এগিয়ে গেছে।

নিজের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯ জুলাই আমাকে গ্রেপ্তার করা হয়। জেলে বসেই আমি বুঝতে পেরেছিলাম সরকারের পতন সুনিশ্চিত। পরে যখন জানতে পারলাম তিনি দেশ ছেড়ে চলে গেছেন, তখন নিশ্চিত হই জনগণের বিজয় সন্নিকটে।

রিজভী দাবি করেন, এই জুলাই বিপ্লব আসলে ১৭ বছরের দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পরিণতি, যার নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। আমরা দীর্ঘ সংগ্রামে অনেক ফুল দেখেছি, কিন্তু ফুল ফুটতে দেখিনি। সেই ফুল ফুটেছে জুলাই মাসে।

তিনি আরও বলেন, যে গণতন্ত্র, ভোটাধিকার ও স্বাধীনতার জন্য দেশের হাজারো ছাত্র-জনতা বুকের রক্ত ও জীবন অকাতরে বিসর্জন দিয়েছে, সেই গণতন্ত্র যাতে ভবিষ্যতে আর কোনোভাবে কালিমালিপ্ত বা প্রশ্নবিদ্ধ না হয়—তা নিশ্চিত করা এখন আমাদের সবার দায়িত্ব।

 

  • শেয়ার করুন