১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৯:৪৫

শিরোনাম
ক্ষমতাবলয়ের অনিয়ম ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন, পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের অপূর্ণ আশা গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান-এর ইশারায় তিন টেক্কা’র রাজত্ব, কমিশন বাণিজ্য যেন সরকারি নীতিমালার মধ্যে পড়েছে মসজিদের অর্থ আত্মসাৎ ও মারামারির মামলায় নৈশপ্রহরী জামালকে আদালত কারাগারে পাঠিয়েছে বাঁধনের ওপর হামলা, সংসদে যা বললেন বিএনপির নারী এমপি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আবুল কালাম এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধারের ঘটনায় বাসচালক রিমান্ডে, দুজন কারাগারে কৃষি, ডেইরি ও পোল্ট্রি খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ দেবে সরকার শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী

ওয়ানডেতে মিরাজের পরিবর্তে নতুন অধিনায়ক লিটন

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬

  • শেয়ার করুন

ক্রীড়া প্রতিবেদক ঃ  সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর গুঞ্জনটাই সত্যি হলো। বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাতে হলো মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে লিটন দাসকে।

বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে আগে থেকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সামলানো লিটন এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই (ওয়ানডে ও টি-টোয়েন্টি) টাইগারদের নেতৃত্ব দেবেন।

ওয়ানডে দলের সহ–অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্তই।

বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভার পর বোর্ড সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।’

 

  • শেয়ার করুন