প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬
জেলা প্রতিনিধি ঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ওসি (তদন্ত) মনির হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানসিক নির্যাতন এবং অসুস্থ স্ত্রী ও নবজাতক যমজ সন্তানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ছুটি না দেওয়ার অভিযোগ এনে লিখিত আবেদন করেছেন এক পুলিশ কনস্টেবল।
পুলিশ কমিশনার বরাবর দাখিল করা অভিযোগে ওই কনস্টেবল দাবি করেন, তার স্ত্রী গর্ভকালীন জটিলতায় ভুগছিলেন এবং পরে যমজ সন্তানের জন্ম দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্ত্রী ও নবজাতকদের নিয়মিত চিকিৎসা ও পরিচর্যার জন্য ছুটির আবেদন করলেও ওসি মনির হোসেন তা অনুমোদন করেননি। এতে চিকিৎসা ব্যাহত হয় এবং পরবর্তীতে তার যমজ সন্তানদের মৃত্যু ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বারবার ছুটির আবেদন করা হলেও তা ফরোয়ার্ড বা অনুমোদন করা হয়নি। বরং অভিযোগ কারীকে কর্মস্থলে উপস্থিত থাকার জন্য চাপ দেওয়া হয় এবং বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে মানসিকভাবে হেনস্তা করা হয় বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় কনস্টেবলটি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযোগের বিষয়ে ওসি মনির হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট মেট্রোপলিটন মোগলাবাজার থানার ওসি মোঃ মনির হোসেন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমার দায়িত্ব। কোনো অপপ্রচারে আমি বিচলিত নই। অপরাধীদের বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত থাকবে।
সম্প্রতি আলোচিত বিষয় নিয়ে সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ এনামুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগ পেয়েছেন। তদন্তের মাধ্যমে বিষয়টি দেখা হচ্ছে বলে জানান তিনি