১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:৫২

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

সৌদির সমুদ্র জোটে কারা, কোন কোন সমুদ্রে দেবে নিরাপত্তা?

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬

  • শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ঃ

সৌদির জোটে ১৩ দেশ সায় দিয়েছে। সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ। বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা ও আন্তর্জাতিক বাণিজ্যিক রুট সুরক্ষায় এই জোট গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে এই জোট সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার একটি কাঠামো হিসেবে কাজ করবে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, এ জোটের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো নিরাপদ রাখা।

সৌদি আরবের তথ্য অনুযায়ী, আমন্ত্রিত ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধি জোট গঠনের বৈঠকে অংশ নেয়। জোটে সৌদি আরবের পাশাপাশি তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কোমোরোস স্বাক্ষর করেছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলও বৈঠকে উপস্থিত ছিল।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই জোটের কার্যক্রমের মধ্যে থাকবে গোয়েন্দা তথ্য ও অন্যান্য তথ্য বিনিময়, যৌথ অপারেশন পরিকল্পনা, সামরিক মহড়া এবং প্রয়োজন অনুযায়ী সমুদ্রে যৌথ অভিযান পরিচালনা। তবে জোটটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে গঠন করা হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে বাব আল-মান্দেব ও লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই জোট গঠন করা হয়েছে বলে ধারণা। সম্প্রতি হুথিরা সৌদি আরবমুখী তেল পরিবহনে বাধা দেওয়ার ঘোষণা দেওয়ার পর অঞ্চলটির নিরাপত্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

বাব আল-মান্দেব প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথে যেকোনো অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানির দামে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

  • শেয়ার করুন