২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১০:৩৮

প্রেস ক্লাবের গঠনতন্ত্রে: সদস্যপদের ৬ ক্যাটাগরির বর্ননা, কারা সদস্য হতে পারবেন ও আর কি কারনে সদস্যপদ বাতিল হবে ?

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬

  • শেয়ার করুন

হিমু: প্রেস ক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ লিপিবদ্ধ আছেমোট ছয় শ্রেণির সদস্য থাকবেন। গঠনতন্ত্রের কোন অনুচ্ছেদে রাজনীতিবিদ বা অন্য কোনপেশার লোকজন সদস্য হতে পারবেন এমন কোন উল্লেখ নাই। তবে কেন ?

( ) স্থায়ী সদস্য: সম্পাদক এবং কর্মরত সাংবাদিক—মূল কথা হলো, সাংবাদিকতাই যাঁদের জীবিকা নির্বাহের প্রধান উৎস।অপর দিকে স্থায়ী সদস্যদের অবশ্যই  বাংলাদেশের নাগিরিক হতে হবে।

( ) সহযোগী সদস্য: যাঁরা উপরিউক্ত যোগ্যতার মাপকাঠিতে পড়েন না, কিন্তু সংবাদপত্র বা সংবাদ সংস্থার নির্বাহী কর্মকর্তা বা সমশ্রেণীর পেশায় (যেমন: সরকারি বা আধা-সরকারি সংস্থায় জনসংযোগ কর্মকর্তা ইত্যাদি) যুক্ত, তাঁরা সহযোগী সদস্য হতে পারবেন। তবে এই সংখ্যা ২০০-এর বেশি হবে না।

( ) প্রবাসী সদস্য: কমিটির মতে যাঁরা স্থায়ী সদস্যপদ লাভের যোগ্য, অথচ চাকরির উপলক্ষে যাঁদের বিদেশে অবস্থান করতে হচ্ছে, তাঁরাই প্রবাসী সদস্য হয়ে থাকতে পারবেন।

( ) অতিথি সদস্য: কমিটির যেকোনো দুজন সদস্য, কমিটির বৈঠক অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ঢাকায় অস্থায়ীভাবে অবস্থানরত কোনো সাংবাদিক বা বিশিষ্ট আগন্তুককে এক মাস বা তার বেশি সময়ের জন্য অতিথি সদস্য হিসেবে গ্রহণ করতে পারবেন। তবে যেকোনো সময় এই সদস্যপদ বাতিল করার অধিকার থাকবে।

( ) অনারারি সদস্য: কোনো সদস্যের স্ত্রী/স্বামী এবং একুশ বছরের কম বয়সী অবিবাহিত পুত্র-কন্যা ক্লাবের অনারারি সদস্য হতে পারবেন।

( ) অনারারি জীবন সদস্য: যেসকল স্থায়ী সদস্য ক্লাবের সেবায় অনন্যসাধারণ ভূমিকা পালন করেছেন এবং যেসকল খ্যাতিমান ব্যক্তিত্ব সাংবাদিকতার উন্নয়নে বিশিষ্ট ভূমিকা রেখেছেন, ক্লাবের সাধারণ সভায় চার-পঞ্চমাংশ সদস্যের সমর্থিত প্রস্তাবের মাধ্যমে তাঁরা অনারারি জীবন সদস্য হিসেবে নির্বাচিত হতে পারেন।

দ্বিতীয় সূত্র: অনুচ্ছেদ১১ (পদত্যাগ বরখাস্ত)

( ) কোনো স্থায়ী সদস্য, অস্থায়ী সদস্য, সহযোগী সদস্য অথবা প্রবাসী সদস্য যদি লিখিতভাবে সম্পাদকের কাছে তাঁর পদত্যাগপত্র পেশ করেন এবং কমিটি কর্তৃক তা গৃহীত হয়, তবে তিনি আর ওই সদস্য পদে থাকবেন না।

( ) কোনো স্থায়ী সদস্য সাংবাদিকতা ছাড়া অন্য কোনো পেশা বা বৃত্তি গ্রহণ করলে, কিংবা লাভজনক কোনো কাজে যোগদান করলে তাঁর স্থায়ী সদস্যপদ থাকবে না। সংশ্লিষ্ট সদস্য লিখিতভাবে পদত্যাগ করুন বা না করুন, নতুন পেশায় যোগদানের তারিখ থেকেই তাঁর পদত্যাগ কার্যকর হয়েছে বলে ধরে নেওয়া হবে। ( তবে কেহ যদি বাবা- দাদার নাম ভুলে যায় ,তবে মনে করতে হবে সে নিজেকেও হাড়িয়ে ফেলেছে )

  • শেয়ার করুন