২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৮:২৫

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

র‌্যাব বিলুপ্তির পর তিন দিনে এসআরবির অভিযানে গ্রেপ্তার ১৬৩, অস্ত্র-মাদক উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক ঃ র‌্যাব বিলুপ্ত করে পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি গঠন হওয়ার পর তারা তিন দিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মোট ১৬৩ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় এসআরবি তাদের কাছ থেকে অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করে। গত বুধবার থেকে গত শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

এসআরবির (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ মামলা, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানার আসামিরা রয়েছেন। এ ছাড়া অবৈধ অস্ত্র বহন, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, ডাকাতি, প্রতারণা, জাল টাকার কারবার, জুয়া খেলা, চোরাচালানি ও নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিরাও গ্রেপ্তার হয়েছেন।

এসআরবি জানায়, গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে অভিযান চালিয়ে এসআরবি ৯টি আগ্নেয়াস্ত্র, আধা কেজির বেশি হেরোইন, ২৩১ বোতল ফেনসিডিল, ২০০ কেজি গাঁজা, ৫ হাজার ইয়াবা বড়ি ও দেশি-বিদেশি ২৯ লিটার মদ উদ্ধার করে।

গত মঙ্গলবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২০২৬ আইনের প্রজ্ঞাপন গেজেটে প্রকাশ করে সরকার। এর মধ্য দিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে এসআরবি নামে পুলিশের আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট চালু হয়।

র‌্যাবের সংশ্লিষ্ট জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, বিদ্যমান সুবিধা, তহবিল, নগদ ও ব্যাংকে রাখা অর্থ, দায়, চুক্তি, স্থাবর-অস্থাবর সম্পত্তি, সব হিসাব বই, রেজিস্ট্রার, রেকর্ডপত্র ও এ-সংক্রান্ত সব দলিল ইত্যাদি এসআরবির কাছে তৎক্ষণাৎ স্থানান্তরিত ও ন্যস্ত করা হয়।

 

  • শেয়ার করুন