২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১১:৩৪

শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাক্ষাৎ বৈশাখী ভাতা নিয়ে বড় দুঃসংবাদ পেল সরকারি চাকরিজীবীরা মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবালসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ চেকপোস্টে ৬ জন গ্রেফতার আইনশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে হুইপ নিজানের মতবিনিময় সভায় সব দলের প্রতিনিধি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৯ আসামি কারাগারে জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিক হয়রানি বন্ধ হোক: সত্য প্রকাশ অপরাধ নয়, রাষ্ট্রের সহায়তায় নিয়োজিত মাধ্যম-

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬

  • শেয়ার করুন

হিমু ; “সাংবাদিকের মূল কাজ হলো গোপনে কেউ বা কোনো পক্ষ যদি রাষ্ট্র ও জনগণের অপূরণীয় ক্ষতি করা শুরু করে, তা প্রকাশ্যে নিয়ে আসা—যাতে সরকার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। এটিই একজন সাংবাদিকের দায়িত্ব।

এমন সত্য তথ্য প্রকাশের কারণে কোনো সাংবাদিকের নামে মামলা করা মানে তার স্বাধীন কলম ও সত্য উদঘাটনের পথ বন্ধ করে দেওয়া। কারণ কোনো সাংবাদিকের ব্যক্তিগত শত্রুতা থেকে এসব তথ্য প্রকাশ করার সুযোগ নেই।

রাষ্ট্র পরিচালনকারীদের এটি বোঝা উচিত—কোনো সাংবাদিক যখন কোনো আমলার অনিয়ম বা দুর্নীতির তথ্য প্রকাশ করেন এবং তদন্ত শেষে তার চাকরি চলে যায়, তাতে প্রকৃতপক্ষে রাষ্ট্রই উপকৃত হয়। কিন্তু চাকরিচ্যুত আমলার সেই পদটি কি তথ্য প্রকাশকারী সাংবাদিককে দেওয়া হয়? কিংবা রাষ্ট্র কি তাকে কোনো পুরষ্কার দেয়? কিছুই দেওয়া হয় না। তাহলে জনস্বার্থে সত্য তথ্য লেখার জন্য সাংবাদিকের বিরুদ্ধে কেন মামলা হবে?

সাংবাদিকরা সাধারণত সংশ্লিষ্ঠ বিভাগ বা দপ্তরের অভ্যন্তরীণ উৎস থেকেই তথ্য পেয়ে থাকেন। সূত্র থেকে প্রাপ্ত পাঁচটি তথ্যের মধ্যে হয়তো দুটি ভুল বা অতিরঞ্জিত হতে পারে, কিন্তু বাকি তিনটি যে শতভাগ সত্য—তার বিচার কে করবে? তাছাড়া আমলাদের চাকরিবিধিতে একটি অন্যায়কেও তো বৈধতা দেওয়া হয়নি।

তাই সাংবাদিকদের মিথ্যা মামলায় হয়রানি ও নির্যাতন করা অবিলম্বে বন্ধ করা উচিত। আমলাদের প্রতি আহ্বান—আপনারা নিজেদের সততা ও সরকারি চাকরিবিধিমালার দিকে নজর দিয়ে কাজ করুন। এতে আপনারাও সুরক্ষিত থাকবেন এবং সাংবাদিকদেরও আপনাদের বিরুদ্ধে কিছু লিখতে হবে না।”

  • শেয়ার করুন