প্রকাশিত: জুন ১৬, ২০২৬
প্রকাশিত:
বিশেষ প্রতিবেদক ঃ বিএনপির মিডিয়া সেলের নাম ব্যবহার করে সারাদেশে প্রভাব বিস্তার ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে যাদের নিয়ে ইতোমধ্যেই দলের সংশ্লিষ্ট মহল সতর্কবার্তা দিয়েছে, আশ্চর্যজনকভাবে তারাই এখনো প্রধানমন্ত্রীর বিটে বহাল তবিয়তে রয়েছেন।
প্রশ্ন উঠেছে, যখন তাদের কর্মকাণ্ড নিয়ে খোদ দলীয় অঙ্গনেই আলোচনা ও সমালোচনা রয়েছে, তখন কোন শক্তির বলে তারা এত গুরুত্বপূর্ণ বিটে বছরের পর বছর অবস্থান ধরে রেখেছেন?
সাংবাদিক মহলে গুঞ্জন রয়েছে, জাতীয় প্রেসক্লাবের এক প্রভাবশালী নেতার আশীর্বাদেই তাদের অবস্থান অটুট। এমনকি প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া সফরেও তাদের অন্তর্ভুক্তির আলোচনা চলছে বলে শোনা যাচ্ছে।
প্রশ্ন একটাই, বিতর্ক আর অভিযোগের ভারে জর্জরিত ব্যক্তিরা কীভাবে বারবার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিটগুলোর সুযোগ পেয়ে যান? কারা তাদের পৃষ্ঠপোষক? আর কেনই বা যোগ্য ও পেশাদার সাংবাদিকদের বঞ্চিত করে একই মুখগুলো বারবার সুযোগ পায়?

সাংবাদিকতা কি পেশাগত যোগ্যতায় চলবে, নাকি প্রভাব, লবিং ও বিশেষ আশীর্বাদের ওপর নির্ভর করবে? উত্তর জানতে চায় সাংবাদিক সমাজ।
আমরা দেখেছি মিডিয়া সেলের কর্তৃপক্ষ সম্প্রতিকালে একটি সতর্কবার্তা দিয়েছে যে মিডিয়া সেলের নামে কোন তাদের কমিটি নাই। যারা দিয়েছে তাদের উপর ব্যবস্থা নেয়া হবে। কিন্তু ব্যবস্থা নেয়ার বদলে সাংবাদিক মহলে চাউর হয়েছে বরং তারাই প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী হচ্ছে। বিষয়টি কি মিডিয়া সেলের কর্তৃপক্ষ নজরে নেবেন ?