প্রকাশিত: জুন ৯, ২০২৬
নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির এক সভা রাজধানীর পুরানা পল্টনস্থ পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এবিএম সেলিম আহমেদ।
সংগঠনের সাধারণ সম্পাদক একাব্বর আলী পরিচালনায় সভায় প্রতিষ্ঠাতা ও চলমান কমিটির সম্মানীত সদস্য
গত ৩রা জুন আসলাম ইকবালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় পরিষদের ৪১ জন নতুন সদস্যের চূড়ান্ত অনুমোদন প্রদান করা করা ছাড়াও সংগঠনের নিবন্ধন (রেজিস্ট্রেশন) কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রয়াত আসলাম ইকবালের স্মরণে আগামী ২৪ জুন তারিখে জাতীয় প্রেসক্লাবে শোক আলোচনা সভা অনুষ্ঠানে সিদ্ধান্ত নেয়া হয়। এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আরও সক্রিয় ও গতিশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা যায়।
সভায় উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি একেএম করম আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম শিকদার, সহ-সভাপতি মো: আলম হোসেন কোষাধ্যক্ষ মো.মিজানুর রহমান, দপ্তর সম্পাদক এম. একরামুল হক আসাদ,সদস্য মোস্তফা জাহাঙ্গীর আলম, ,সদস্য আশরাফুল ইসলাম সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সদস্যদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।