২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:১৪

শিরোনাম

রূপগঞ্জে টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: মে ২০, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত স্যাটেলাইট টেলিভিশন ও জাতীয় দৈনিকের পত্রিকার মাল্টিমিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রূপগঞ্জ টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন’এর দেশ টিভির রূপগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদকে আহবায়ক ও নাগরিক টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি মাহবুব আলম প্রিয়কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকালে রূপগঞ্জে পূর্বাচলে সমু মার্কেট এলাকায় রূপগঞ্জ সাংবাদিক কার্যালয়ে আয়োজিত এক সভায় কালেরকন্ঠের রূপগঞ্জ প্রতিনিধি রাসেল আহমেদ এ আহবায়ক কমিটির নাম  ঘোষনা করেন।

আহবায়ক সদস্যরা হলো, আহবায়ক কমিটির সদস্যরা হলেন, দেশ রূপান্তরের আতাউর রহমান সানী, গ্লোবাল টেলিভিশনের এনামুল হক,  যায়যায়দিনের মাল্টিমিডিয়া রিপোর্টার রিপন মিয়া,  চ্যানেল এস এর  সাজিদুর রহমান, রূপালী বাংলাদেশের  রাকিবুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার  জয়নাল আবেদীন জয়, ৭১ টেলিভিশনের  রিয়াজ হোসেন খান, জাগো নিউজ টুয়েন্টি ফোর’র সাংবাদিক  নাজমুল হুদা, আয়না টেলিভিশনের সাংবাদিক হাবিবুল্লাহ মীর,দৈনিক এদিনের সাংবাদিক সাকের আহমেদ, চ্যানেল নাইন এর  শাওন গাজী, সরেজমিন বার্তার  মাহমুদুল হাসান নয়ন, এনএএন টিভির গোলাম মোস্তফা সাগর, দৈনিক চৌকস এর হাসান হাওলাদার বাপ্পি, নয়াশতাব্দীর হাফিজুর রহমান সাজিদ, আরিফ হাসান আলিফ।

  • শেয়ার করুন