১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:৫০

শিরোনাম

তারাব পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থী হিসেবে এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়ার ঘোষণা

প্রকাশিত: জুন ১৬, ২০২৬

  • শেয়ার করুন

হাবিব, রূপগঞ্জ থানা ঃ   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্যতম যুগ্ম সমন্বয়কারী, রূপগঞ্জ থানা, তারাব পৌরসভার গণমানুষের ভালোবাসায় উজ্জীবিত হয়ে আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে লড়তে প্রস্তুত। তারাব পৌরসভার সর্বস্তরের জনগনের দোয়া ও সমর্থনে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

​এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া দীর্ঘ দিন ধরে আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার নিষ্ঠা ও অভিজ্ঞতার জন্য পরিচিত। তিনি বলেন, ‘তারাব পৌরসভার উন্নয়ন এবং জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে আমি নিষ্ঠার সাথে কাজ করব। আমার লক্ষ্য একটি পরিচ্ছন্ন ও উন্নত তারাব পৌরসভা গড়ে তোলা।’

​তিনি আরও জানান যে তিনি শুধুমাত্র তার দলীয় আদর্শই নয়, বরং তারাব পৌরসভার জনগণের অধিকার এবং প্রয়োজনের কথা মাথায় রেখে প্রতিটি পদক্ষেপ নেবেন। ‘জনগণের মতামতের উপর ভিত্তি করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে’, এই আশ্বাস তিনি প্রদান করেন।

 

 

 

  • শেয়ার করুন