১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:৫৩

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত

প্রকাশিত: জুন ৬, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

নারায়ণগঞ্জ বন্দরে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে  জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং  জনসচেতনতা সৃষ্টির জন্য বিস্তৃত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন আয়োজিত জনসচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত হয়।

 

র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করে।পরে নিকটস্থ ডোবা-নালা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় এবং পরিবেশ রক্ষায়  বৃক্ষরোপণ করা হয়।

 

সময়োপযোগী কর্মসূচিতে

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা,সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোঃ রাজিউর রহমান,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এরশাদ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার,থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, ফরেস্টার মোঃসারজাহান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

 

কর্মসূচি শেষে আবুল কাউসার আশা বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।নিজেকে সুস্থ রাখতে হলে দায়িত্ব নিয়ে সবাইকে ঘর-বাড়ি থেকে শুরু করে পাড়া মহল্লা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।যেকোন রোগবালাই থেকে মুক্ত থাকতে পরিস্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই বলে জানান।

  • শেয়ার করুন