৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১১:১৬

শিরোনাম
বন্দরে জাতীয় পরিচয়পত্র ও ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় আউয়াল গ্রেফতার জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন, অধিকাংশই যাত্রীশূন্য বিআরটিএর মোবাইল কোর্টে ১০ দিনে ৮১৩ মামলা আশুলিয়ায় প্রথমে এক ভাইকে গুলি, পরে অন্য জায়গায় গিয়ে আরেক ভাইকে গুলি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি

ডা.আইভি অবশেষে কারামুক্ত হলেন

প্রকাশিত: জুন ৩, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা.সেলিনা হায়াত আইভি।

 

বুধবার (৩ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

 

কারা সূত্র জানায়, তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার জামিনসংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই শেষে মুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) টিপু সুলতান মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, রাত ১০টা ১০ মিনিটে কারাগার থেকে বের হয়ে আসেন আওয়ামী লীগ নেত্রী আইভী। এ সময় কারাফটকের বাইরে অপেক্ষমাণ নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

 

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলার সবগুলোতেই জামিন কার্যকর হয়েছে। এর মধ্যে ১০টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। পরে বাকি দুটি মামলাতেও হাইকোর্টের জামিন আদেশ বহাল থাকায় তার মুক্তির ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা ছিল না।

 

এর আগে গত মে মাসে ধারাবাহিকভাবে বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর তার মুক্তির সম্ভাবনা তৈরি হয়। সর্বশেষ সব মামলায় জামিন কার্যকর হওয়ায় কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।

 

আইভীর কারামুক্তির খবরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। একইসাথে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সমর্থকরা বিভিন্ন পোস্টের মাধ্যমে সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

  • শেয়ার করুন