২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৩০

শিরোনাম
সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ অপরাধ বদলীজনিত বিদায় সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত! জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬০ ব্যক্তি গ্রেপ্তার, ১২ হাজারের বেশি ইয়াবা বড়ি উদ্ধার: ডিএমপি গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার কাজ করানো হয় সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলার কর্মরত (পিবিআই) পরিদর্শক রূপকুমার বিদায় সংবর্ধনা মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু: বিসিআরএস-এর মানবাধিকার প্রতিবেদন ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিত: জুন ১, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব  প্রতিনিধি ঃ

জনগণের ভোটে নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে– প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আজ ১ জুন ২০২৬, সোমবার, বেলা ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন– প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সঞ্চালনা করেন উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

‘প্রধানমন্ত্রীর প্রেস উইং’ আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার এসএএম মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ এবং সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক ও শাহরিয়ার পামির।

 

  • শেয়ার করুন