১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৯:৫৮

শিরোনাম
জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলন ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন, অধিকাংশই যাত্রীশূন্য বিআরটিএর মোবাইল কোর্টে ১০ দিনে ৮১৩ মামলা আশুলিয়ায় প্রথমে এক ভাইকে গুলি, পরে অন্য জায়গায় গিয়ে আরেক ভাইকে গুলি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি আমিরাতে হামলার পর বাড়ল তেলের দাম

বিআরটিএর মোবাইল কোর্টে ১০ দিনে ৮১৩ মামলা

প্রকাশিত: জুন ১, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি ঃ   ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ২২ মে থেকে ঢাকাসহ সারাদেশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে ৮১৩টি মামলার বিপরীতে ১৬ লাখ ৬১ হাজার ২৩০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে ৬টি যানবাহন ডাম্পিং করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এদিকে ঈদুল আজহা শেষে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে বিআরটিএ। সড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুম, ৬১টি মোবাইল কোর্ট ও ভিজেলেন্স টিমের মাধ্যমে সারাদেশে নজরদারি জোরদার করা হয়েছে। অবশ্য ঈদকে কেন্দ্র করে ২২ মে থেকে মাঠে নামে বিআরটিএ।

বিআরটিএ জানায়, ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত সারা দেশে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএর উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময়ে ৫৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৭৫৮টি  অভিযান পরিচালিত হয়। অভিযানে ৮১৩টি মামলার বিপরীতে ১৬ লাখ ৬১ হাজার ২৩০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে ৬টি যানবাহন ডাম্পিং করা হয়েছে।

বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদ শেষে বিপুল সংখ্যক মানুষ কর্মস্থলে ফিরছে। সোমবার প্রথম অফিস শুরু হওয়ায় রোববার থেকে সড়কে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করেছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

বিআরটিএ জানিয়েছে, ঈদ পরবর্তী সময়ে একসঙ্গে দেশের বিভিন্ন জায়গায় ৬১ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। রাজধানীর চারটি টার্মিনাল এবং দেশের প্রতিটি জেলার বাস টার্মিনালে বিআরটিএ, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং পরিবহন মালিক শ্রমিক নেতাদের সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম দায়িত্ব পালন করছে।

সড়কে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং নিয়ন্ত্রণে বিআরটিএর বিভিন্ন সার্কেল অফিস থেকে বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থানে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া বাস ছাড়ার আগে চালকদের সঙ্গে মতবিনিময় ও ব্রিফিং করে নির্ধারিত গতিসীমা মেনে চলা, ট্রাফিক আইন অনুসরণ এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। এ ছাড়া বাসে যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সে ব্যাপারেও সতর্ক করা হচ্ছে।

 

 

  • শেয়ার করুন