প্রকাশিত: মে ১০, ২০২৬
মাহফুজ জাহিদ :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপীল বিভাগ।চলমান আইনি লড়াইয়ে আপাতত স্বস্তির বার্তা এসেছে আইভী শিবিরে।

আজ রোববার (১০ মে) রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগএর ফলে সংশ্লিষ্ট পাঁচ মামলায় আইভীর জামিন বহাল থাকায় কারামুক্তির পথে বড় বাধা দূর হয়েছে।এর আগে, গত বছরের ৯ মে ভোরে নগরীর দেওভোগের নিজ বাসা থেকে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।পরবর্তীতে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন থানার মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।যার মধ্যে ৭টির এজাহারে তাঁর নাম ছিল না।এ বিষয় নিয়ে শুরু থেকেই প্রশ্ন ও বিতর্কের জন্ম দেয়।এক বছরের বেশি সময় পেড়িয়ে গেলেও মামলা গুলোর তদন্ত এখনো শেষ হয়নি।বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়েও বিভিন্ন মহলে ক্ষোভ ও সমালোচনা রয়েছে।
নগরবাসীর দাবী রাজনৈতিক ক্যারিয়ারে সেলিনা হায়াৎ আইভী এক অনন্য অবস্থান তৈরি করেছেন। ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালে সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হয়ে তিনি একটি শক্তিশালী জনভিত্তি গড়ে তোলেন।বিশেষ করে নগরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের কাজের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন।একইসঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিও ছিলেন সহনশীল।সবমিলিয়ে ব্যাক্তি আইভীর প্রতি বিশেষ দূর্বলতা রয়েছে নগরবাসীর।
ডা.আইভীর পরিবারের দাবী,আপিল বিভাগের আদেশ তাঁর জন্য স্বস্তির হলেও , মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজনৈতিক অনিশ্চয়তা এ আইনি জটিলতা থেকেই যাচ্ছে।