২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:০৬

শিরোনাম
সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ অপরাধ বদলীজনিত বিদায় সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত! জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬০ ব্যক্তি গ্রেপ্তার, ১২ হাজারের বেশি ইয়াবা বড়ি উদ্ধার: ডিএমপি গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার কাজ করানো হয় সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলার কর্মরত (পিবিআই) পরিদর্শক রূপকুমার বিদায় সংবর্ধনা মব সহিংসতায় ৬ মাসে ১৩৫ জনের মৃত্যু: বিসিআরএস-এর মানবাধিকার প্রতিবেদন ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

ঢাকার সড়কে বেড়েছে গণপরিবহন, অধিকাংশই যাত্রীশূন্য

প্রকাশিত: জুন ১, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক    ঢাকায় যানবাহন বাড়লেও যাত্রী সংখ্যা কম, ছবি: জাগো নিউজ

পবিত্র ঈদুল আজহার টানা ছুটি শেষে আজ সোমবার থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস-আদালত ও ব্যাংক-বিমা। ঈদ শেষে কর্মজীবী মানুষদের অনেকে আজও ঢাকায় ফিরছেন। ফলে সকাল থেকে ঢাকায় বেড়েছে যানবাহনের চলাচল। যদিও যাত্রী সংখ্যা কম বলছেন সংশ্লিষ্টরা।

পরিবহন শ্রমিকরা বলছেন, বিগত দিনগুলোর তুলনায় সড়কে গণপরিবহনের উপস্থিতি বেড়েছে। তবে এখনো রাজধানীর সড়কে যাত্রী সংকট আছে।

সোমবার (১ জুন) রাজধানীর বিভিন্ন সড়ক ও বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, মানুষজনের উপস্থিতি একটু কম।

ঈদুল আজহার টানা ছুটি শেষে সকাল থেকেই রাজধানীর সড়কে বেড়েছে ব্যস্ততা। সকাল থেকেই অফিসমুখী মানুষের উপস্থিতি ছিল বাসস্ট্যান্ডগুলোতে। তবে সাধারণ সময়ের তুলনায় যাত্রীদের উপস্থিতি কম। এছাড়াও সড়কে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও গণপরিবহনের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো।

ওয়েলকাম পরিবহনের চালকের এক সহকারী বলেন, অফিস খুলেছে আজ। কিন্তু সেভাবে যাত্রী নেই। অফিস সময়ে যাত্রীর এই অবস্থা থাকে না। গাড়িতে দাঁড়ানোর জায়গা থাকে না। সেভাবে যাত্রী নেই আজ। তবে কয়েকদিনের তুলনায় রাস্তায় কিছুটা চলাচল বেড়েছে।

ট্রান্স সিলভা পরিবহনের চালকের সহকারী বিল্লাল বলেন, যাত্রী নেই। গাড়িতে ছিট ফাঁকা। এখনও সবাই ছুটি শেষ করে ফেরেনি। আজও মানুষ ঢাকায় আসছে। কাল পরশুর মধ্যে ঢাকা আবার আগের মকো হয়ে যাবে।

গাবতলী লিংক পরিবহনের চালকের সহকারী রাসেল বলেন, সকালে এক ট্রিপে মোটামুটি যাত্রী ছিল। এখন আর তেমন যাত্রী নেই। রাস্তায় গাড়ি অনেক। তবে গাড়ির তুলনায় যাত্রী নেই।

বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছেন তারা।

ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত ছিল। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন। ফলে রাজধানী অনেকটাই ফাঁকা ছিল।

 

 

  • শেয়ার করুন