৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১০:৪০

বন্দরে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

প্রকাশিত: মে ১৯, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদ :

নারায়ণগঞ্জ বন্দরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।একইসাথে গণ অভ্যুত্থানের বর্ষ পুর্তি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (৪ মে) সকাল ১০টায় বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম সিদ্দিকী।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময়ে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে।শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমানে প্রযুক্তি নির্ভর বিশ্ব।তাই আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গণমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ নিতে হবে। প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশ গ্রহণের মাধ্যমে মেধার বিকাশ ঘটে উল্লেখ করে সামাজিক মাধ্যম ব্যাবহারে সচেতন ও সতর্ক থাকতে অনুরোধ জানান তিনি।

  • শেয়ার করুন