২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১:৪৬

শিরোনাম
রশীদ মিয়া’কে এলজিইডি”র প্রধান প্রকৌশলী করায় দুদক ও কিছু ঠিকাদার প্রতিষ্ঠান লাভবান হবে ! “রাজাপুরে ছাত্রনেতার উপর নৃশংস হামলার রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের তীব্র নিন্দা পিরিয়ডের রক্ত নিয়ে যে তথ্য দিলেন বিজ্ঞানীরা বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতা চীনা নাগরিক ও বাংলাদেশী তরুনী গ্রেফতার প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিনের নির্দেশে খুন, নেপথ্যে পরকীয়া জাইমা রহমানের চেলসিতে খেলা নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ধারাবাহিক ভাবে সড়ক পরিবহন মন্ত্রীগন কি একই পথে হাটছেন ?

রশীদ মিয়া’কে এলজিইডি”র প্রধান প্রকৌশলী করায় দুদক ও কিছু ঠিকাদার প্রতিষ্ঠান লাভবান হবে !

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক ঃ

দুর্নীতির মিয়া ভাই খ্যাত আব্দুর রশীদ মিয়া’কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে এক বছরের জন্যে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়াই হলো দুর্নীতিবাজদের আশ্রায় দেয়া। অপর দিকে দুর্নীতিকারন দুদককে ও রাষ্ট্রের বিবেকবান মানুষকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে স্বপদে যোগদান করে বুঝালেন রশীদ মিয়া যে টাকা হলে সব কিছুই সমাধান করা যায়। তোমরাই রাষ্ট্র ও রাষ্ট্রীয় দপ্তর থেকে দুড়ে থাক।তোমাদের  দাবীর , অভিযোগের কোন বৃত্তি নাই। ডজনের উপরে জাতীয় পত্রিকায় তার দুর্নীতির খবর প্রকাশ হয়েছে। এটা যে মিথ্যা হয়ে যায়, তা কি রাষ্ট্র বুঝে ? এটা কি রাষ্ট্র কর্তৃপক্ষ না জেনে করেছেন  ? না জেনে শুনেই তাকে ১ বছরের জন্য পুনরায় স্বপদে বহাল করলেন। রশীদ মিয়াকে প্রধান প্রকৌশল পদে পুনরায় বহাল করলে লাভবান হবে কিছু ঠিকাদার ও দুদক আর ক্ষতি হবে রাজস্ব খাতের। বিষয়টি নিয়ে সরকারের ভাবা দরকার কিন্তু তা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ চায় ।

তিনি বেশ বিষ্ময়কর একজন ব্যক্তিত্ব — আওয়ামী লীগ সরকারের সময় ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির উৎসব করেছেন।

রাজধানী ও গ্রামের বাড়ি মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকা সম্পত্তির মালিক বনেছেন আওয়ামী লীগ সরকারের আমলেই, দুর্নীতি দমন কমিশনের তদন্তও চলছে তার বিরুদ্ধে। তারপরও অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতির শাস্তির পরিবর্তে সবকিছু ‘ম্যানেজ’ করে হয়েছেন পুরস্কৃত।

প্রধান প্রকৌশলীর পদের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রাপ্ত হন — দুর্নীতির মিয়া ভাই’ হিসেবে পরিচিতি প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অন্তর্বর্তী সরকারের সময় তাকে বানানো হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব)।

আর এবার বিএনপি সরকার তাকে দিলো আরো এক পুরস্কার — দুর্নীতির মিয়া ভাই খ্যাত আব্দুর রশীদ মিয়া’কে আজ ২৪ মার্চ ২০২৬ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে এক বছরের জন্যে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে মাত্র ৩৫ দিন আগে সরকার গঠন করা দলটি।

ঠিক কিসের বিবেচনায় এই নিয়োগটি দেয়া হলো সেটা প্রশ্নটা করতে চাই। এর বিরুদ্ধে যে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান চলেছে সেটা কি আপনাদের জানা নেই, এলজিইডি’র মতো দপ্তরের প্রধান প্রকৌশলীর পদে তাকে নিয়োগ দিচ্ছেন কি চোখ বন্ধ করে?

বিএনপির শীর্ষ নেতৃত্ব যদি এখন থেকেই এসব দুর্নীতিবাজ আমলাদের রাষ্ট্রযন্ত্র থেকে আলাদা করতে না পারেন, তাহলে কিন্তু এমনিতেই জরাগ্রস্ত ব্যবস্থায় পচন ধরতে সময় লাগবেনা

  • শেয়ার করুন