প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬
ঝালকাঠি জেলা প্রতিবেদক ঃ

রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফেরদৌস রিপনের উপর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনায় রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছে।
একজন তরুণ রাজনৈতিক নেতার উপর এ ধরনের নৃশংস ও কাপুরুষোচিত হামলা শুধু ব্যক্তি নয়, বরং গণতান্ত্রিক চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে—যা এই ঘটনার ভয়াবহতাকে আরও স্পষ্ট করে।
রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফ ও সেক্রেটারি মাওলানা মোঃ জসিম উদ্দিন এক যৌথ বিবৃতিতে বলেন, “এই ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড, যা এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা। আমরা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
তারা আরও বলেন, “এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে এবং তরুণ সমাজকে ভীতসন্ত্রস্ত করে তোলে। প্রশাসনের প্রতি আমাদের জোর আহ্বান—দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”
রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম আহত ফেরদৌস রিপনের দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে