২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:০৫

বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬

  • শেয়ার করুন

 বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।এতে লাঙ্গলবন্দ স্নানোৎসব ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে নানা বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।তবে গুরুত্বপূর্ণ এই মাসিক সভায় থানা পুলিশের অনুপস্থিতি উপস্থিত সকলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধবতন কর্মকর্তাদের অবগত করে পরবর্তী ব্যাবস্থা গ্রহণের কথা বলা হয়।

 

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১:টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

 

সহকারী কমিশনার(ভূমি) রহিমা আক্তার ইতির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আশ্রাফুল আলম,অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে কাওছার,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা পাভীন আক্তার, গ্রাম্য আদালতের সীমা আক্তার প্রমুখ।এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান,বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা ঈদুল ফিতর উদযাপনে নির্বিঘ্ন ও উৎসব মুখর পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।একইসাথে ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থানকরা স্থানীয় সাংসদ আবুল কালামের জন্য দোয়া প্রত্যাশা করা হয়।এসময় ঈদ পরবর্তী বন্দরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।জনমনে স্বস্তি নিশ্চিত করতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশকিছু জনমুখী সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয় প্রশাসনের পক্ষ থেকে।গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সরকারের উন্নয়ন মূলক কাজে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।

  • শেয়ার করুন