১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:৫৩

শিরোনাম
বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের! সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সিরাজগঞ্জে চিকিৎসাধীন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওয়ার্ড বয়ের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা ঘেরাও করে শিক্ষককে পিটুনি, আহত ৩ পুলিশ সদস্য মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

হাজিদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে : ধর্মমন্ত্রী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬

  • শেয়ার করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক ঃ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজিদের সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত করা হবে। হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা হলেন আল্লাহর মেহমান। তাদের সর্বোত্তম সেবা দিতে হবে। তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাদের সঙ্গে কোনো অন্যায় করা যাবে না।

ইফতারের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ইফতার আল্লাহর হুকুম। এ হুকুম সঠিক সময়ে পালন করতে হবে।

নিজেকে খাদেম আখ্যায়িত করে কায়কোবাদ বলেন, খাদেম হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের সেবা করার চেষ্টা করে যাব। আপনাদের সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সে দায়িত্ব পালনের চেষ্টা করে যাব।

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভিডিও কলে বিশেষ অতিথির বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আয়াতুল ইসলাম ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বক্তৃতা করেন।

 

  • শেয়ার করুন