১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১০:৫৫

শিরোনাম
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী তিন মাসের মধ্যেই অপারেশন ক্লিনহার্ট অভিযান বাংলাদেশি গোয়েন্দাদের তথ্যে হাদি হত্যার প্রধান দুই আসামি ভারতে গ্রেপ্তার জ্বালানি তেলের ব্যাবহার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের অভিযান মো. শহীদুল হাসানকে সচিব নিয়োগ : সঠিক সময়ে সঠিক মানুষ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা আইনজীবী নির্বাচনে সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. সোহেল আকন নির্বাচিত মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, মিলছে ১৫ মার্চের টিকিট

কেরানীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি ঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে

ঢাকার কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের স্ত্রী সোনিয়া আক্তার এই পতাকা উত্তোলন করেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনিয়া আক্তার বোরকা পরে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে আসেন। একপর্যায়ে তিনি কার্যালয়ের ছাদে উঠে জাতীয় পতাকা উত্তোলন করে দ্রুত সেখান থেকে চলে যান।

এ বিষয়ে জানতে আলতাফ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

 

  • শেয়ার করুন