১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ২:০০

শিরোনাম
দুর্ঘটনার ভুয়া খবর দিয়ে স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের প্রধানকে হত্যা মৌচাক এলাকায় উড়ালসেতু থেকে পোড়া মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা কুদরত-ই-খুদা অর্থ লুটপাট ও নারী কেলেঙ্কারিতে চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : আবুল কালাম এমপি অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিএনপি নেতাসহ ২ জন কারাগারে দ্বিতীয় দিনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৭৩ জন রাস্তা নির্মাণে অনিয়ম, ডিএনসিসির প্রকৌশলী মিজানুর রহমান বরখাস্ত গণতন্ত্র শক্তিশালীকরণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের প্রধানকে হত্যা

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

          তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

 

রাজধানীর মোহাম্মদপুরে আজ রোববার দিনদুপুরে কুপিয়ে জখম করা ইমন ওরফে এলেক্স ইমন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইমন কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপ’–এর প্রধান ছিলেন। এ ঘটনায় তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মোহাম্মদপুরের রায়েরবাজারে বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে কিশোর গ্যাং এলেক্স গ্রুপ ও আরমান শাহরুখ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই এ হামলার ঘটনা ঘটে। আহত ইমনকে স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, হামলায় জড়িত তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বী কাজী (২৫)। তাঁদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার, স্টিলের একটি পাত জব্দ করা হয়েছে। তাঁরা আরমান শাহরুখ গ্রুপের সদস্য।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ রয়েছে। বিভিন্ন সময় এলাকায় একাধিক গ্যাং গড়ে উঠেছে। এরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এসব গ্যাংয়ের সদস্যদের বেশির ভাগই কিশোর বা তরুণ, যাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেন এবং এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালান।

 

  • শেয়ার করুন